গোপালগঞ্জে জাল টাকা ও জাল টাকা ছাপানোর মেশিনসহ কামরুল ইসলাম (৩২) ও তার স্ত্রী হোসনে আরা বেগমকে (২৪) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার রাত ২টার দিকে শহরের বেদগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা হায়াত আলী দাড়িয়ার বাড়ির একটি ফ্ল্যাট থেকে ৭ লক্ষাধিক জাল টাকা ও তৈরির সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি জাবেদ মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।