ময়মনসিংহের ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার রাজৈ ইউনিয়নের সোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এপেক্স ক্লাব অব ভালুকা এ ক্যাম্পের আয়োজন করে। সকাল ৯টা থেকে এ চিকিৎসাসেবা শুরু হয়। এ সময় ৪৫০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়। অধ্যাপক ডা. মাকছুদা বেগম, ডা. আয়েশা তায়েবা, ডা. মোহাম্মদ সাইদুর রহমান, ডা. আবু মোহাম্মদ কায়েকোবাদ, ডা. মো. আব্দুর রহিম রুবেল, ডা. মো. রেজাউল করিম অপু ও ডা. ফাতেমা সুলতানা পূবালী রোগীদের চিকিৎসা দেন।