গাইবান্ধায় বাস চাপায় কলেজের হিসাবরক্ষক নিহত

নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। আহত আরাবীকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৫) নিহত হয়েছেন। তিনি সাদুল্লাপুরে একটি সরকারি কলেজের হিসাবরক্ষক ছিলেন। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ১২ বছরের ছেলে আরাবী আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। আহত আরাবীকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোলাম রব্বানী ছেলে আরাবীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে উপজেলা সদরের পশ্চিমপাড়ার একটি মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে সড়কে ছিটকে পড়েন। পরে বাসের চাকা গোলাম রব্বানীর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আর আরাবী আহত হয়।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোলাম রব্বানীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

আরও