ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার ধামরাইয়ে মার্চের অর্ধেক বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন মুইন টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

গতকাল বেলা ২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় কারখানার সামনে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকরা জানান, সকালে তারা কাজে যোগ দেন। এ সময় তারা কর্তৃপক্ষের কাছে মার্চের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাসের দাবি জানান। তবে কারখানা কর্তৃপক্ষ পাওনা না দেয়ায় তারা কর্মবিরতি শুরু করেন। বেলা ২টার দিকে কারখানার বাইরে আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

খোদেজা নামে এক নারী শ্রমিক বলেন, ‘ঈদের আগে মার্চের অর্ধেক বেতন ও ঈদ বোনাস দেয়ার দাবি করেছি। কিন্তু কারখানা কর্তৃপক্ষ সেটি দিতে রাজি হয়নি। তাই আমরা কাজ বন্ধ করে রাস্তায় নেমেছি।’

কারখানা পরিচালক ইমাম হোসেন বলেন, ‘নিয়ম অনুযায়ী মাসের শেষে বেতন পরিশোধ করা হয়। ফেব্রুয়ারির বেতন ১৩ মার্চ পরিশোধ করা হয়েছে। এছাড়া কাজের সময়কাল অনুযায়ী তাদের পাওনার একটি অংশ পরিশোধ করা হবে।’

এখন তারা মার্চের অর্ধেক বেতন ও বোনাস দাবি করছে। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

আরও