ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুকে জবাই করে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছে এক যুবক। জেলার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে মহেশপুর গ্রামের মো. জাকির হোসেন মিয়ার ছেলে মো. ওমর ফারুক মিয়াকে (৩০) জবাই করে হত্যা করেন একই গ্রামের মৃত চানু মিয়ার ছেলে খায়রুল।
ঘটনার পর খায়রুল নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যায় ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত জব্দ করেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বলেন, ঘাতককে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ চলছে।