গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে লক্ষ্মীপুরে গতকাল দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে অংশ নেয় বিভিন্ন বয়সের কয়েক হাজার মানুষ। ধুম পড়ে পিঠা বেচাকেনায়। এদিন পাটিসাপটা, মালপোয়া, ব্রেড, চুই, দই, তাল, জালসহ দেড় শতাধিক পিঠার পসরা সাজিয়ে বসে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দীর্ঘ ১০ বছর ধরে এমন আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে নিজস্ব সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে চায় তারা। বণিক বার্তা প্রতিনিধি, লক্ষ্মীপুর