লক্ষ্মীপুরে আলোচিত লক্ষ্মীপুরে জেলা যুবলীগের
সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক
রাকিব ইমাম হত্যা মামলায় গ্রেফতারকৃত ৪ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর মঞ্জুর করেছেন
আদালত। আজ শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা
তাদের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
জোড়া খুনের ঘটনায় নিহত আব্দুল্লাহ আল নোমানের
বড়ভাই ও বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান ১৮ জনের নাম উল্লেখসহ ৩৩
জনের নামে থানায় মামলা করেন। পরে সবুজ, বাবলু, ইসমাইল হোসেন ও মনির হোসেন রুবেল নামে
৪ জনকে গ্রেফতার করে পুলিশ ও র্যাব। পুলিশ জানিয়েছে, এর মধ্যে সবুজ ও বাবলু এজাহারভুক্ত
আসামি।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ
মো. বেলায়েত হোসেন জানান, তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়।
আদালত তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার
(২৫ এপ্রিল) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় দূর্বৃত্তরা যুবলীগ
নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল
ও মোবাইল নিয়ে যায় সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। পরে
গুলিবিদ্ধ দুই নেতাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকায়
নেয়ার পথে মারা যান রাকিবও।