হাসানুল হক ইনুর সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে দেয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। গত ৩০ জুন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে বাকি পাঁচ অভিযোগ থেকে খালাস দেয়া হয়।

আরও