বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি বিস্তার বন্ধের দাবিতে বরগুনার তালতলীতে নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার পায়রা, বিষখালী ও বলেশ্বর—এ তিন নদ-নদীর মোহনায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।