কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ।

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বনকর্মীরা বিপন্ন প্রজাতির বানরটি অবমুক্ত করেন। সকালে কাটাছড়ি নতুনপাড়া থেকে বানরটি উদ্ধার করে বন বিভাগ। এর আগে গত ১৭ ও ২৮ মে আরো দুটি লজ্জাবতী বানর অবমুক্ত করে বন বিভাগ। বিপন্ন প্রজাতি হিসেবে আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় রয়েছে লজ্জাবতী বানর।

আরও