দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৮৬। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ জন এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশালে একজন করে মারা গেছে। একই সময়ে ৪৬ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৯৭২ জন।
এছাড়া, ২৪ ঘণ্টায় এক হাজার ১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজার ৪০ জনে।