দুর্যোগসহনীয় বাড়ি পেল বগুড়ার ১৯ অভাবী পরিবার

বগুড়া সদর উপজেলার অভাবী ১৯টি পরিবারকে সরকারিভাবে দুর্যোগসহনীয় বাড়ি হস্তান্তর করা হয়েছে। বগুড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জমি আছে ঘর নেই এমন অভাবী ও দরিদ্র মানুষের জন্য সরকারিভাবে দুর্যোগসহনীয় ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার।

বগুড়া সদর উপজেলার অভাবী ১৯টি পরিবারকে সরকারিভাবে দুর্যোগসহনীয় বাড়ি হস্তান্তর করা হয়েছে। বগুড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জমি আছে ঘর নেই এমন অভাবী দরিদ্র মানুষের জন্য সরকারিভাবে দুর্যোগসহনীয় ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার এরই অংশ হিসেবে বগুড়ার ১৯টি পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয় প্রতিটি ঘরে দুটি কক্ষ, দুটি বারান্দা, একটি রান্নাঘর, একটি করিডরসহ রয়েছে বাথরুমের ব্যবস্থা এছাড়া পর্যায়ক্রমে থাকছে টিউবওয়েল সৌর বিদ্যুতের সুবিধাও ২০১৯-২০ অর্থবছরে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় আধুনিক বাসগৃহ নির্মাণ করা হয় প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে লাখ ৯৯ হাজার টাকা নির্মাণ শেষে এখন এসব ঘরে বসবাস শুরু করেছে অভাবী মানুষগুলো বগুড়া সদর উপজেলায় সরকারিভাবে নির্মিত গৃহের কাজ দেখভাল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

বগুড়া সদর উপজেলার নুনগোলার দারিয়াল গ্রামের বাসিন্দা নাছিমা খাতুন জানান, ২০ বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর থেকে অন্যের বাড়িতে কাজ করে, সরকারিভাবে প্রাপ্ত সেলাই মেশিনে কাজ করে শতক জমি কিনেছিলেন সেই জমিতেই ঘর নির্মাণ করে দিয়েছে সরকার

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান জানান, ২০১৯-২০ অর্থবছরে বিভিন্ন প্রকল্প কমিটির মাধ্যমে সদর উপজেলায় ১৯টি বাসগৃহের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে উপকারভোগীরা এসব বাসগৃহে বসবাস করছেন কাজ শেষ হওয়ার পর পরই বাড়িগুলো পর্যায়ক্রমে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে

বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেন, শেখ হাসিনার সরকার মানুষের কল্যাণে কাজ করছে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাসগৃহ পেয়ে অসহায় মানুষরা এখন দারুণ খুশি

আরও