কুষ্টিয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে কাজল হোসেন (৪২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত।

কুষ্টিয়ার দৌলতপুরে কাজল হোসেন (৪২) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত। বুধবার সন্ধ্যায় বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তার ওপর এ হামলার ঘটনা ঘটে। গতকাল ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও যুবলীগ নেতা। তার বাড়ি ওই ইউনিয়নের দৌলতখালী গ্রামে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে কাজলকে ধারালো হাঁসুয়া দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গতকাল ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, প্রভাব বিস্তার নিয়ে একই এলাকার সর্দারপাড়ার লোকজনের সঙ্গে কাজলের বিরোধ চলছিল। এর জেরে তারা এ হামলা করতে পারে।

আরও