হাম উপসর্গে প্রাণ গেল আরো ৬ শিশুর

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেটের দুজন, চট্টগ্রামের একজন এবং বরিশালের একজন রয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৮৪ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ২২১ জনের শরীরে।

সংক্রামক রোগ হামের উপসর্গে সারাদেশে (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) গত ২৪ ঘণ্টায় আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতাল ভর্তি হয়েছে ১ হাজার ৩০৫ শিশু। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১০৬৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হাম সন্দেহে ৯৬২ জন।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেটের দুজন, চট্টগ্রামের একজন এবং বরিশালের একজন রয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে নিশ্চিত হাম রোগী ৮৪ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ হাজার ২২১ জনের শরীরে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১ হাজার ৬৮১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২০ হাজার ৬৪৬ জন এবং হামের উপসর্গ রয়েছে ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের শরীরে।

অন্যদিকে চলতি বছরে মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন।

আরও