গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা যাত্রী নিহত

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে সদরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধার পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে মঞ্জুর আলী (৫৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে সদরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঞ্জুর আলী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার হলদিবাড়ী এলাকার তোতা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে যাত্রীবাহী একটি অটোরিকশায় পলাশবাড়ীতে যাচ্ছিলেন মঞ্জুর আলী। অটোরিকশাটি পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক ও যাত্রীবাহী একটি বাসের সঙ্গে এর ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশা থেকে মহাসড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হন মঞ্জুর। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নিহতের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেয়া হয়েছে।

আরও