আলোচনা সভায় বক্তারা

মার্ক্স, এঙ্গেলস, লেনিনের যোগ্য শিষ্য ছিলেন বদরুদ্দীন উমর

জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, উপমহাদেশের মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিবিদ ও তাত্ত্বিক কমরেড বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে পাবনা প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

বদরুদ্দীন উমর বিদ্যমান শোষণ, বৈষম্য, নির্যাতন, লুণ্ঠন, দুর্নীতির ব্যবস্থা উচ্ছেদের রাজনৈতিক সংগ্রাম জোরদার করতে শ্রমিক, কৃষক, নিপীড়িত জাতি ও জনগণের রাজনৈতিক শিক্ষা বিস্তারের ওপর গুরুত্ব দিয়েছিলেন। বিপ্লবী আন্দোলনের বিকাশে ও জোরদার করতে বিপ্লবী তত্ত্বের গুরুত্ব অনুধাবন করতে বলেছিলেন তিনি। প্রকৃত অর্থে তিনি ছিলেন মার্ক্স, এঙ্গেলস, লেনিনের যোগ্য শিষ্য।

জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা শাখার উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, উপমহাদেশের মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিবিদ ও তাত্ত্বিক কমরেড বদরুদ্দীন উমরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে পাবনা প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম, বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের সভাপতি সজীব রায়, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সদস্য আমীরুল ইসলাম, জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা অঞ্চলের সংগঠক আমজাদ হোসেন, জাতীয় মুক্তি কাউন্সিল ঈশ্বরদী শাখা সংগঠক মনোয়ার হোসেন। আলোচনা সভা পরিচালনা করেন জাতীয় মুক্তি কাউন্সিল পাবনা অঞ্চল সংগঠক শ্রমিক নেতা মুহাম্মাদ আব্দুল্লাহ।

প্রারম্ভিক বক্তব্যে আলোচনা সভার সভাপতি মজিবর রহমান বলেন, ‘কমরেড বদরুদ্দীন উমরের সমগ্র জীবন তিনি বাংলাদেশের কমিউনিস্ট বিপ্লবী আন্দোলন বিকাশে কাজ করে গেছেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পরে ১৯৭২ সাল থেকে কীভাবে এ দেশে দেশের শাসনক্ষমতা লুটেরা সন্ত্রাসী দুর্নীতিবাজ শাসক শ্রেণীর দখলে গেছে তা তিনি বিশ্লেষণ করে দেখিয়ে গেছেন।’

ফয়জুল হাকিম বলেন, ‘বাংলাদেশের নির্দিষ্ট পরিস্থিতিতে ঐতিহাসিক বাস্তবতায় বিপ্লবের রণনীতি ও রণকৌশল নির্ধারণে বদরুদ্দীন উমর ছিলেন একজন বিশেষজ্ঞ। ২৪ জুলাইয়ের আন্দোলন যে এ অঞ্চলের সব থেকে ব্যাপক, বিস্তৃত ও আক্রমণাত্মক এক গণ-অভ্যুত্থানে পরিণত হয়েছে তা তিনিই সর্বপ্রথম চিহ্নিত করেছিলেন। তার শিক্ষায় শিক্ষিত হয়ে নব প্রজন্মকে সংগঠন ও সংগ্রাম গড়ে তুলতে হবে।’

আরও