ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌরসভা ক্লিনারের মৃত্যু

শনিবার ভোরে বন্ধু বেলালের সঙ্গে ফেনী সরকারি কলেজ পুকুর পাড়ে যান সুজন। সেখানে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।

ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৌরসভার এক ক্লিনারের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম সুজন (৪০)। তিনি ফেনী পৌর এলাকার বিরিঞ্চি বড়বাড়ির আবুল কাশেমের ছেলে।

পরিবারসূত্রে জানা যায়, শনিবার ভোরে বন্ধু বেলালের সঙ্গে ফেনী সরকারি কলেজ পুকুর পাড়ে যান সুজন। সেখানে অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। পরে তার মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও