মহাসড়ক অবরোধ

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। গতকাল বেলা ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের খাগদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ায় যানজটের সৃষ্টি হয়। কর্মসূচিতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।

আরও