অভিবাসী দিবসের আলোচনায় আইন উপদেষ্টা

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর চার মাসে রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আগের বছরের এই সময়ের তুলনায় রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত আগের বছরের এই সময়ের তুলনায় রেমিট্যান্স ২৬ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

অনুষ্ঠানে আসিফ নজরুল বলেন, ‘আপনারা জানেন বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ বিভিন্ন দেশে বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। আমাদের এ সরকার দায়িত্ব নেয়ার পর আগের বছরের এই সময়ের তুলনায় ২৬ শতাংশ রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে টাকা পাঠান। কিন্তু দেখা যায়, তাদের টাকা লুটপাট করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা দেখলে খুব কষ্ট হয়। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করেন ইসলামী ব্যাংকগুলোয় টাকা পাঠাতে। অথচ ফ্যাসিস্ট সরকার টাকা লুট করার জন্য বেছে নিয়েছে সেই ইসলামী ব্যাংকগুলোকেই।’

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে অনেক অভিযোগ আছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘পাসপোর্ট আমাদের মন্ত্রণালয়ের অধীন বিষয় নয়। তবে এ বিষয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে অনেকবার কথা বলেছি। কাজটি করতে কিছু সমস্যা রয়েছে। তবে ১৫ ডিসেম্বর থেকে সৌদিআরবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও দেয়া হবে।’

গণ-অভ্যুত্থানে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে এ উপদেষ্টা বলেন, ‘বিদেশ থেকে প্রবাসীরা জুলাই গণ-অভ্যুত্থানে তারা রাস্তায় নেমে এসেছিলেন। অনেককে জেলে পাঠানো হয়েছিল। তারপর প্রধান উপদেষ্টা তাদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা তাদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছি। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।’

আরও