রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় দুই যুবক নিহত

কক্সবাজারের উখিয়ার একটি ক্যাম্পে অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্রাশফায়ারে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন। গতকাল বেলা ১টার দিকে উখিয়ার থাইংখালী ক্যাম্প ১৩-তে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী।

নিহত দুজন হলেন মৃত বাঁচা মিয়ার ছেলে রফিক উদ্দিন (৩০) ও মো. হোসেনের ছেলে মো. রফিক (৩৪)। গুলিতে গুরুতর আহত মো. ইয়াসিন (২৮) নামের একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহত রোহিঙ্গারা ক্যাম্প ১৩-এর জি/৪ ব্লকের বাসিন্দা।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘ওই ক্যাম্পে একদল দুষ্কৃতকারী রফিকের ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রফিক মারা যান। এরপর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন আরেক রফিককে। এ ঘটনায় অন্য গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবককে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, পূর্বশত্রুতার জের ধরেই ওই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর পরই ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও