গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছে। শহরের নিচুপাড়ার ওই কেন্দ্রে আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার, জামাল মোল্লা ও শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর মেয়ে আমেনা খানম (১৩)।
প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশু সামান্য আহত হয়েছে। তবে কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ করা হচ্ছে। দুই ঘণ্টায় ওই কেন্দ্রে ১৯৮টি ভোট কাস্ট হয়েছে।’