ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পাঁচ যানবাহনের সংঘর্ষ, আহত ১০

এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে সোহাগ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস অপর একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা আরো দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের সঙ্গে পরস্পরের সজোরে ধাক্কা লাগে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পাঁচটি যানবাহনের সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস জানান, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে সোহাগ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস অপর একটি মাইক্রোবাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা আরো দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের সঙ্গে পরস্পরের সজোরে ধাক্কা লাগে। এতে যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায়।

এ সময় ঘটনাস্থলে গুরুতর আহত হয় বাস ও অন্যান্য যানবাহনে থাকা অন্তত ১০ যাত্রী।

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। পরে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। এতে এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও