মাদ্রাসাছাত্র হত্যা

সাবেক এমপি সোলায়মান সেলিম ৩ দিনের রিমান্ডে

সরকার পতনের পরদিন ৬ আগস্ট ভোরে লালবাগ থানার বেড়িবাঁধ এলাকায় বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালালে মাদ্রাসা ছাত্র শাহেনুর রহমান (১৯) মারা যান। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর তার ভাই মাজেদুল ইসলাম লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাদ্রাসাছাত্র শাহেনুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের তিদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে পাঁচদিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সরকার পতনের পরদিন ৬ আগস্ট ভোরে লালবাগ থানার বেড়িবাঁধ এলাকায় বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। ওই মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালালে মাদ্রাসা ছাত্র শাহেনুর রহমান (১৯) মারা যান। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর তার ভাই মাজেদুল ইসলাম লালবাগ থানায় একটি হত্যা মামলা করেন।

গত বছরের ১৪ নভেম্বর গুলশান এলাকা থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে পুলিশ।

আরও