বাঁধ অপসারণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মানববন্ধন

সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণের ফলে পাঁচ হাজার বিঘা জমির ধান তলিয়ে যাওয়ার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন কৃষকরা।

নাচোল ও গোমস্তাপুর উপজেলার হাজারবিঘী বিল এলাকায় এ কর্মসূচিতে অংশ নেন তারা। কৃষকদের অভিযোগ, বিলের ইজারাদার নাসিম পাঁচ বছর আগে সরকারি খালে কংক্রিটের বাঁধ দেয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এতে গত বছর হাজারো কৃষকের ফসল নষ্ট হয়েছে। আসন্ন বর্ষাতেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দ্রুত বাঁধ অপসারণ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা।

আরও