হামের উপসর্গে ৮ ও ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ১৩১ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৩২৮ জন।

দেশে হামের উপসর্গে আরো আট শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরো চারজন। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি পাঁচজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছে। একই সময়ে ১৩১ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৩২৮ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৫৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৮৪৮-এ। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮০ হাজার ৯৪৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৪৭৬ জনের। এছাড়া সিলেটে ১৮৪, রাজশাহী ও চট্টগ্রামে ৯৩ জন করে, ময়মনসিংহে ৮১, বরিশালে ৬২, খুলনায় ৪৬ ও রংপুরে ১৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। এ চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৭ হাজার ৮২ জন। এর মধ্যে ৯১ হাজার ৭ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। আর ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে ১ হাজার ৬২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জনায়, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসের এ পর্যন্ত মারা গেছে ৫৪ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে এক এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

আরও