মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশীর বিষয়ে ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ারের সঙ্গে আলোচনা করেছে সরকার।
আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।