হাম ও হামের উপসর্গে মৃত্যু সাড়ে সাতশ ছুঁল

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯ শিশু। এর মধ্যে ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে ও ৯০১ জনের হামের উপসর্গ মিলেছে।

হামের উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো তিন শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৩ শিশু।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯ শিশু। এর মধ্যে ১২৮ জনের হাম শনাক্ত হয়েছে ও ৯০১ জনের হামের উপসর্গ মিলেছে।

হামের উপসর্গ নিয়ে আজ মারা যাওয়া তিন শিশু ঢাকা, সিলেট ও বরিশালের। গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৫৭ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২৬ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৩ হাজার ২২৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৮৩১ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৯ হাজার ২৩৪ জন।

আরও