সাড়ে তিন মাসে দুদকে পাঁচ হাজার ৪৫১ অভিযোগ

দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সারা দেশের কার্যালয়গুলোতে গত সাড়ে তিন মাসে পাঁচ হাজার ৪৫১ অভিযোগ জমা পড়েছে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

অভিযোগগুলোর মধ্যে জানুয়ারি মাসে ১ হাজার ৯২৩, ফেব্রুয়ারিতে ১ হাজার ৬২৬, মার্চে ১ হাজার ৪০০ ও এপ্রিলে (১৫ তারিখ পর্যন্ত) ৫০২টি অভিযোগ জমা পড়ে।

অভিযোগ জমা পড়ার পর দুদকের অভিযোগ যাচাই-বাচাই কমিটি (যাবাক) এগুলো যাচাই-বাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। কমিশন সিদ্ধান্ত দেয়ার পর কর্মকর্তা নিয়োগ করা হয়।

আরও