ঝিনাইদহে দেড় লাখ গাছের চারা বিতরণ

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ স্লোগানে দেশব্যাপী বৃক্ষ রোপণের অংশ হিসেবে ঝিনাইদহে দেড় লাখ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক।

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ স্লোগানে দেশব্যাপী বৃক্ষ রোপণের অংশ হিসেবে ঝিনাইদহে দেড় লাখ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করছে গ্রামীণ ব্যাংক। সদর উপজেলার পাগলাকানাই ও পোড়াহাটি ইউনিয়নের ভগবাননগর কেন্দ্রসহ ১১টি শাখায় গতকাল একযোগে চারা বিতরণের উদ্বোধন করেন ব্যাংকটির জোনাল ম্যানেজার মো. মজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অডিট অফিসার মোহাম্মদ ইসমাইল, এরিয়া ম্যানেজার এসএম গফুর উদ্দিন, পাগলাকানাই শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হক ও পোড়াহাটি শাখা ব্যবস্থাপক এহছানুর রহমান।

আরও