শেরপুরে ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত

বগুড়ার শেরপুরে গরু বোঝাই ভটভটি উল্টে খাদে পড়ে ব্যবসায়ী মো. শাহীন আলম (২৮) নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। শাহীন আলম শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের দড়িখাগা গ্রামের আহম্মদ আলীর ছেলে।

বগুড়ার শেরপুরে গরু বোঝাই ভটভটি উল্টে খাদে পড়ে ব্যবসায়ী মো. শাহীন আলম (২৮) নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে দুর্ঘটনা ঘটে। শাহীন আলম শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের দড়িখাগা গ্রামের আহম্মদ আলীর ছেলে।

বগুড়ার শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন জানান, জেলার ধুনট উপজেলার হাসুখালী হাট থেকে সাতটি গরু বোঝাই ভটভটি (নছিমন) আরেকটি খালি ভটভটি শেরপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা ঘাটপাড় এলাকায় পৌঁছলে ভটভটি দুটি পাল্লা দিয়ে একে অন্যকে ওভারটেকিংয়ের চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে গরু বোঝাই ভটভটি উল্টে আঞ্চলিক সড়কটির পাশের খাদে পড়ে যায়। সময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী শাহীন আলম মারা যান।

বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির সুরতহাল রিপোর্ট তৈরির পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ভটভটি পুলিশি হেফাজতে রয়েছে। আর ওই ভটভটিতে থাকা গরু স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

আরও