গাইবান্ধায় মহাসড়কের পাশে যুবকের মুখ বাঁধা মরদেহ উদ্ধার

স্থানীয়রা জানান, সকালে মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয় জনগণ। পরে পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকালে মহেশপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক ঘেঁষে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয় জনগণ । পরে পুলিশকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি ) জুলফিকার আলী ভুট্টো জানান,খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে।

আরও