মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, ভাংচুর

আতঙ্কে বিদ্যালয়ে পাঠদান বন্ধ

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরঝাপটা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরঝাপটা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে। পরিস্থিতিতে স্থানীয় দক্ষিণ চরমশুরা আদর্শ উচ্চবিদ্যালয়ে গতকাল মাত্র একটি ক্লাসের পর পাঠদান বন্ধ রেখে ছুটি দেয়া হয়েছে শিক্ষার্থীদের।

এর আগে রোববার রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের চরঝাপটা গ্রামে মন্টু দেওয়ান গ্রুপের সঙ্গে জিন্নত মিজি নাজমুল প্রধান গ্রুপের হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটে।

সময় অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ৪০টি বাড়িঘর ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্য মন্টু দেওয়ানের সঙ্গে জিন্নত মিজি নাজমুল প্রধান গ্রুপের আধিপত্য নিয়ে পূর্ববিরোধ চলে আসছিল। উভয় পক্ষই আওয়ামী লীগের সমর্থক। রোববার রাত সাড়ে ৮টার দিকে মন্টু দেওয়ান তার পক্ষের নান্নু হাজী, দ্বীন ইসলাম ইউসুফ আলীর নেতৃত্বে প্রতিপক্ষ জিন্নত মিজি নাজমুল প্রধান গ্রুপের লোকজনের বাড়িতে হামলা করে লুটপাট চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মধ্যরাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। আহত হন উভয় পক্ষের বেশ কয়েকজন।

সংঘর্ষের বিষয়ে জানতে দুই পক্ষের সঙ্গে সেলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।

তবে স্কুল ছুটি দেয়ার বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখন লাল তালুকদার বলেন, সকালে সব শিক্ষকই বিদ্যালয়ে আসেন। তবে দুই পক্ষের সংঘর্ষের কারণে অনেক কম শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হয়। ১১টার দিকে স্থানীয় কয়েকজন এসে জানান, আবারো ঝামেলা হতে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে পাঠদান বন্ধ করে ছুটি দিয়ে দেয়া হয়েছে।

সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পাওয়ার পরপরই রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও