কৃত্রিম জ্বালানি সংকট দূর করতে নাটোরের সিংড়ায় বিভিন্ন পেট্রোল পাম্পে আকস্মিক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) বিকালে উপজেলার জামতলী, নিংগইন, বাস টার্মিনালসহ মোট চারটি পাম্পে অভিযান চালানো হয়।
জানা গেছে, অভিযানে ভাটোপাড়া মহল্লার মসজিদের দক্ষিণ পাশের বাঁশ ঝাড়ে মাটিতে গর্ত করে পানির ট্যাংক বসিয়ে মজুদ করা ১০ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ব্যবসায়ী রুবেল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত।
এছাড়াও পেট্রোল পাম্পগুলোর সংগ্রহে কি পরিমাণ তেল রয়েছে, সেগুলোও পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বোরো মৌসুমে সেচ সুবিধার জন্য চাষীদের যেন হয়রানি করা না হয়, সেজন্য পাম্প মালিকদের নির্দেশ দেন তিনি। জ্বালানি তেল মজুদ থাকা সাপেক্ষে সরকার নির্ধারিত পরিমাণে তেল সরবরাহের জন্যও নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদসহ অন্যরা ছিলেন।