আজ (০৯/০৬/২০২৬) বরেণ্য শিক্ষক ও সমাজসেবক আবুল কাশেম তালুকদারের নবম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার সিতাইকুন্ড গ্রামের বাসিন্দা ও ঐতিহ্যবাহী নেছার উদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন তিনি। উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
গুণী এই শিক্ষকের মৃত্যুবার্ষিকীতে নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ড. সিদ্দিক উর রহমান ও সাধারণ সম্পাদক হাইজুল ইসলাম তার আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।