সাত আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা

রাবিতে ৮ জানুয়ারি শুরু ভর্তি পরীক্ষা, আবেদন ১২-২৭ নভেম্বর

এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করা যাবে ১২-২৭ নভেম্বর। রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেয়া হবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি শুরু হবে। আজ বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপকমিটির সভায় ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি, সি ও এ ইউনিটের পরীক্ষা নেয়ার প্রস্তাব করা হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন করা যাবে ১২-২৭ নভেম্বর। রাবি ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সম্মেলন কক্ষে ভর্তি উপকমিটির সভাটি অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় দুই উপউপাচার্য, ছাত্র-উপদেষ্টা, প্রক্টর, জনসংযোগ প্রশাসক এবং সংশ্লিষ্ট অনুষদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান জানান, এবারের ভর্তি পরীক্ষা বি ইউনিটের মাধ্যমে শুরু করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৮ জানুয়ারি বি ইউনিটের (বাণিজ্য), ৯ জানুয়ারি সি ইউনিটের (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি এ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেয়া হবে। তবে এসব তারিখ এখনো সম্ভাব্য।

আরও