সিঙ্গাপুর থেকে চাল ও ইউএইর এলএনজি আমদানি করবে সরকার

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। এতে ২৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করা হচ্ছে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)।

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন নন-বাসমতী সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। এতে ২৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে আমদানি করা হচ্ছে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)। এতে ব্যয় হবে ৭৭৯ কোটি ৪০ লাখ টাকা। সংযুক্ত আরব আমিরাতের ওকিউ ট্রেডিং লিমিটেড এই এলএনজি সরবরাহ করবে। সচিবালয়ে গতকাল পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের এগ্রো কর্প ইন্টারন্যাশনাল পিটিই, এলটিডি চাল সরবরাহের কাজ পেয়েছে। খাদ্য অধিদপ্তরের মাধ্যমে তা কেনা হবে। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৪৩৪ দশমিক ৭৭ মার্কিন ডলার। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট এনহ্যান্সমেন্ট প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় চুক্তিমূল্য ২০ কোটি ৭১ লাখ টাকা বৃদ্ধির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এ প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ৫০ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা।

আরও