নাটোরে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

স্থানীয়রা জানান, নদীতে গোসল করার সময় পানির স্রোতে দুই শিশু তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে একপর্যায়ে দুই শিশুর মরদেহ ভেসে উঠে।

নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ফারহান (৭) ও লাম ইসলাম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারহান শ্যামপুর এলাকার ফজলুর রহমান ফজুর ছেলে এবং লাম ইসলাম একই এলাকার বাবলুর ছেলে।

স্থানীয়রা জানান, নদীতে গোসল করার সময় পানির স্রোতে দুই শিশু তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে একপর্যায়ে দুই শিশুর মরদেহ ভেসে উঠে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও