নওগাঁয় বজ্রপাতে জেলের মৃত্যু

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী বিলে বজ্রপাতে মফিজ উদ্দিন বসু (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মফিজ উদ্দিন বসু হাঁসাইগাড়ী ইউনিয়নের ভীমপুর গ্রামের মৃত ছহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজ উদ্দিন বসু পেশায় মৎস্যজীবী। দীর্ঘদিন ধরে হাঁসাইগাড়ী ও আশপাশের বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো শনিবারও মাছ ধরতে যান তিনি। সকাল থেকে আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল ও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। দুপুরে মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি মাছ ধরা বন্ধ করে সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নেয়া হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ থেকে বজ্রপাতে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

আরও