মডেল মেঘনা আলমকে ‘নিরাপত্তা হেফাজতে’ রাখার কারণ জানাল পুলিশ

গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরার নিজ বাসা থেকে আটক করা হয় মেঘনা আলমকে। সে সময় ফেসবুকে লাইভ করে নিজেকে নিরপরাধ বলে দাবি করেন তিনি।

মডেল মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার (১১ এপ্রিল) ডিএমপির এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে নেয়ার পেছনে কারণ হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা ও দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগের কথা বলা হয়েছে।

পুলিশ বলেছে, মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়। তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে।

জানা গেছে, গত বুধবার রাতে রাজধানীর বসুন্ধরার নিজ বাসা থেকে আটক করা হয় মেঘনা আলমকে। সে সময় ফেসবুকে লাইভ করে নিজেকে নিরপরাধ বলে দাবি করেন তিনি।

পরে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশ দেন। সেখানে থেকে তাকে কারাগারে পাঠানো হয়।

আদেশে বলা হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজ থেকে নিবৃত্ত করার জন্য এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ থেকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হয়েছে।

আরও