আগামী মাসের ৪ তারিখ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে
সরকার। আজ বুধবার মৎস্য ভবনে অনুষ্ঠিত ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স
কমিটির সভায় এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন মত্স্য ও প্রাণিসম্পদ
মন্ত্রী শ ম রেজাউল করিম।
মৎস্য সম্পদ রক্ষায় সরকার খুব কঠোর উল্লেখ করে সভায় মন্ত্রী বলেন, জেলেদের
স্বার্থেই এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ২২ দিনের এ নিষেধাজ্ঞা সফল করতে সম্মিলিতভাবে
কাজ করার আহবান জানান তিনি।
ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম পালন করা
হবে বলে জানানো হয় সভায়। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ কেনা-বেচা, পরিবহণ, মজুদ ও বিনিময়
করা যাবে না।