প্রশিক্ষণ কর্মশালা

পার্বত্য চট্টগ্রামে প্রকৃতি ও পরিবেশ রক্ষা, নিরাপদ কৃষিচর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের নিয়ে এগ্রোইকোলজি-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে প্রকৃতি ও পরিবেশ রক্ষা, নিরাপদ কৃষিচর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের নিয়ে এগ্রোইকোলজি-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে খাগড়াছড়ি জেলা সদরের মধ্যবেতছড়িতে হিল গার্ডেন অ্যান্ড এগ্রো ফার্মে এ কর্মশালার আয়োজন করে প্রকৃতিবিষয়ক সংগঠন অরণ্য বাংলাদেশ। কর্মশালায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে ফল ও ফসল উৎপাদনে মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে। এছাড়া আমদানীকৃত বীজের ওপর নির্ভরশীলতা বৃদ্ধির ফলে জুমসহ দেশীয় প্রজাতির বীজ হারিয়ে যাচ্ছে।

আরও