সাইকেল শোভাযাত্রা

‘‌তামাক ও মাদকমুক্ত থাকুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন’—স্লোগানে নরসিংদীর মনোহরদীতে তামাক, মাদক ও সন্ত্রাসবিরোধী সাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

‘‌তামাক ও মাদকমুক্ত থাকুন, সুস্থ-সুন্দর জীবন গড়ুন’—স্লোগানে নরসিংদীর মনোহরদীতে তামাক, মাদক ও সন্ত্রাসবিরোধী সাইকেল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বিকালে মনোহরদী সরকারি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাইকেল শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তরুণ প্রজন্মকে মাদকের বিষয়ে সচেতন করতে ব্যতিক্রম এ উদ্যোগ নেয় মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, সাভার পৌরসভার মেয়র মো. আবদুল গণি, ধামরাই পৌরসভার মেয়র মো. গোলাম কবির, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন মানিক প্রমুখ। 

আরও