ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম। এ নির্বাচনে ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৮১ শতাংশ।
তিনি জানান, ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল আমিন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
এছাড়া অপর তিন প্রার্থী বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো.আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো.খাদেমুল ইসলাম ভোট পেয়েছেন ৩ হাজার ২৮৯ টি, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছেন ৪৫০ টি।