জাবিতে রাস্তা-ফুটপাত নির্মাণের কাজ স্থগিত

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে সঠিক জানি না। উপাচার্য স্যার জানেন। তবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা সংস্কার, ফুটপাত ও পৃথক সাইকেল লেন নির্মাণের কাজ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ২৫ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৮ দশমিক ৫৬ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণসহ এসব অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছিল।

আজ বুধবার সকালে অনিবার্য পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে কাজের উদ্বোধন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক (পিডি) নাসির উদ্দিন। তবে কী কারণে উদ্বোধন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানিয়েছেন।

নাসির উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে উদ্বোধনের কার্যক্রম স্থগিত করতে বলেছে। তাই আমি তা স্থগিত করেছি। কেন স্থগিত করা হয়েছে, এ বিষয়ে আমি জানি না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম বলেন, আমি এ বিষয়ে সঠিক জানি না। উপাচার্য স্যার জানেন।

তবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধনের সময় ঘোষণা দেয়। সড়কগুলো হলো শহীদ কবির সরণি থেকে এ এফ এম কামালউদ্দিন হল হয়ে গেরুয়া গেট, এ এফ এম কামালউদ্দিন হল থেকে পরিবহন চত্বর এবং চৌরঙ্গী থেকে পুরাতন কলা ভবন পর্যন্ত সড়ক।

এদিকে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার আগে এ ধরনের উন্নয়নকাজের উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ‘জাহাঙ্গীরনগর বাঁচাও আন্দোলন’ ব্যানারে মানববন্ধন করেন তারা।

আরও