সুমাশটেকের সিইও পিয়াসকে ডিবি পরিচয়ে হেফাজতে নেয়ার অভিযোগ

পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী দাবি করেন, গত রাত ৩টার দিকে মিরপুর–১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।

আজকের মধ্যে তার মুক্তি না দিলে সারাদেশে মোবাইল বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন। পিয়াস এই সংগঠনের সাধারণ সম্পাদক।

সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী আবু সাইয়েদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে হেফাজতে নেয়ার অভিযোগ উঠেছে। আজকের মধ্যে তার মুক্তি না দিলে সারাদেশে মোবাইল বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন। পিয়াস এই সংগঠনের সাধারণ সম্পাদক।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে করে সংগঠনটি তাদের কর্মসূচি তুলে ধরে।

সংগঠনটি জানায়, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে ডিবি কর্তৃক আটক এবং এনইআইআরের নামে মোবাইল মার্কেট সংকুচিত করার প্রতিবাদে তাদের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারাদেশে কঠোর আন্দোলনে নামবেন।

সুমাশটেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী আবু সাইয়েদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সাইয়েদ পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী দাবি করেন, গত রাত ৩টার দিকে মিরপুর–১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি সদস্যরা পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ডিবির দায়িত্বশীল কোনো কর্মকর্তা কথা বলতে চাননি।

আরও