মানিকগঞ্জে পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

মানিকগঞ্জের শিবালয়ে পুকুরের পানিতে ডুবে সংগ্রাম হোসেন (২৫) নামে সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে শিবালয় উপজেলার জুমদুয়ারা গ্রামের নিজ পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। মৃত সংগ্রাম জমদুয়ারা এলাকার শাহনুর খানের একমাত্র ছেলে।

পরিবারের লোকজন জানায়, শারীরিকভাবে অসুস্থ ছিল সংগ্রাম। দুপুরে নিজেদের বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সে।

পরে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও