রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার অরণ্যে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর অবমুক্ত করা হয়েছে। গতকাল সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ ও বনকর্মীরা অজগরটি অবমুক্ত করেন। বিষয়টি নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা জানান, শুক্রবার দুপুরে রাঙ্গামাটি শহরের ফিশারি কোয়ার্টার এলাকায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। অজগরটির গলায় মাছ ধরার জাল আটকানো ছিল। গতকাল সকালে বন বিভাগের সদস্যরা অজগরটির গলা থেকে জাল কেটে উদ্ধারের পর গভীর অরণ্যে সুস্থভাবে অবমুক্ত করেন।