শক্তিশালী বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

ড. ইউনূসের ও শাহবাজ শরিফের ঈদ শুভেচ্ছা বিনিময়

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোন আলাপ হলো উল্লেখ করে এক্স হ্যান্ডেলে দেয়া পোষ্টে শাহবাজ শরিফ জানিয়েছেন, ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করতে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।

ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৩১ মার্চ) দুই সরকারপ্রধানের ফোনালাপে শক্তিশালী বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হয়েছে। এক্স হ্যান্ডেলে এক বার্তায় এমনটা জানিয়েছেন শাহবাজ শরিফ।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনন্দময় টেলিফোন আলাপ হলো উল্লেখ করে এক্স হ্যান্ডেলে দেয়া পোষ্টে শাহবাজ শরিফ জানিয়েছেন, ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি। পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ককে আরও শক্তিশালী করতে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। ২২ এপ্রিল একটি বাণিজ্য প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে উপ-প্রধানমন্ত্রী/পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের অপেক্ষায় রয়েছি।

পোষ্টে আরো পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, ড. ইউনূসকে তার সুবিধামত সময়ে পাকিস্তান সফরের জন্য আমার আন্তরিক আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছি। বাংলাদেশের একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছি, যেখানে থাকবেন কিংবদন্তি গায়িকা রুনা লায়লা। ইনশাআল্লাহ, পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল।

আরও