কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিল সরকার

ঢাকায় ছোট আকারের গরুর লবণযুক্ত চামড়া ১৩৫০ টাকা আর ঢাকার বাইরে একই আকারের চামড়ার দাম ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় ছোট আকারের গরুর লবণযুক্ত চামড়া ১৩৫০ টাকা আর ঢাকার বাইরে একই আকারের চামড়ার দাম ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৫ মে) দুপুরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ দর নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি বছর বর্গফুট হিসেবে কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ করা হয়ে থাকে। এ বছর গরুর আকৃতি উল্লেখ করে চামড়ার দর নির্ধারণ করা হল। তবে ছোট আকারের গরু বলতে কত ওজন বা কত টাকা দামের গরু তা পরিষ্কার করে বলা হয়নি।

আরও