মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে আমিনুল ইসলাম (৩২) নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিল্যাক্স জোনের ১০৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ লাইনে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। হোটেল ব্যবস্থাপক জানান, রোববার দুপুরে আমিনুল ও তার স্ত্রী তাহমিনা আক্তার ওই কক্ষে ওঠেন। পরদিন সকালে দরজায় কড়া নাড়লেও সাড়া না পেয়ে পরে দরজা খুলে তাহমিনাকে আহত অবস্থায় এবং আমিনুলকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আরও